অর্থনীতিজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি নেতা মজনুর গরু উপহার

গাজী মাসুদ রানা

পরশুরামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুইটি গরু উপহার দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী -১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

রবিবার বিকালে উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে অগ্নিকান্ডে বসতঘর ও গবাদিপশু পুড়ে যাওয়া অসহায় দুইবোনের বাড়িতে যান বিএনপি নেতা মজনু। এসময় তাদের হাতে দুইটি গরু তুলে দেন তিনি।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব,উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদ, চট্টগ্রামের পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *