জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

এইবার বেগুনে মিলেছে ১৬০০ পিস ইয়াবা

বেগুনের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ফেনী-নোয়াখালী আঞ্ছলিক মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় বুধবার দুপুরে যমুনা বাসে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের ওই স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। পরবর্তী সে সবজিগুলোর মধ্যে দুটি বেগুনের মধ্যে পাওয়া যায় উক্ত ইয়াবা। আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়া পাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)।

পুলিশ ধারণা করছে আটক মহিলার পেটেও ইয়াবা রয়েছে তবে তা এক্স-রে করার পর জানা যাবে।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মহিলাকে হাসপাতলে নেওয়া হয়েছে। পেটে ইয়াবা আছে কিনা পরীক্ষা করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *