জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

মহিউদ্দিন সেজু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–১ সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী ও আনোয়ার পাটোয়ারী।

সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম (ভি.পি) স্বপন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির সদস্য মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী মিনারসহ জেলা, উপজেলা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ফুলগাজী বাজারে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *