অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জনগণ, ‎পরশুরামে জামায়াতের বিক্ষোভ ‎”




গাজী মাসুদ রানা



‎জামায়াতে ইসলামীর ফেনী জেলা শুরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন,এদেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট ডাকাতি, পেশিশক্তি ও কালো টাকা ব্যবহারের সুযোগ নেই।

‎পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পরশুরাম উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে এদেশে ইসলামী আন্দোলনের বিজয় সূচনা হয়েছে।এদেশের জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। 

‎হাসপাতাল মোড় সড়ক থেকে বিক্ষোভ মিছিল মিছিল বের করে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎উপজেলা আমির মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ,ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট এমদাদ হোসাইন, পরশুরাম পৌরসভা আমির মোহাম্মদ মোস্তফা প্রমুখ।

‎সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *