অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পিআর সহ পাঁচ দফা দাবিতে ফেনী জেলা জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি

শহর প্রতিনিধি

ফেনীতে জেলা জামায়াতের উদ্যোগে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে রোববার দুপুরে এক বিরাট বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

মিছিলের নেতৃত্বে ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম ও এড. জামাল উদ্দিন, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ,শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম,ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ।

পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইসমাইল হোসেনের হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *