অন্যান্যখেলাজাতীয়প্রচ্ছদশিক্ষাসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ডিসি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জার্সি ও ট্রফি উন্মোচন

আনোয়ার হোসেন



আসন্ন জেলা প্রশাসক (ডিসি) গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন করেছেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ফেনী জেলার মোট ছয়টি উপজেলা দল অংশগ্রহণ করবে।

‘ক’ গ্রুপে: ফেনী সদর, পরশুরাম ও ফুলগাজী

‘খ’ গ্রুপে: সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা

ফুটবলপ্রেমীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *