সিএনজি দিয়ে ছাগল চুরি, গণপিটুনি গ্রেফতার-৩
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরে সিএনজি ব্যবহার করে ছাগল চুরির সময় জনতার হাতে ধরা পড়েছে এক চোর। শুক্রবার বেলা দুইটার দিকে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন জনতার হাতে একজন নাটকের পর তার স্বীকারোক্তি মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আনন্দ ব্রিক ফিল্ডের সামনে রাস্তা থেকে জোরপূর্বক একটি ছাগল সিএনজিতে তোলার সময় স্থানীয় লোকজন দেখে ফেললে চোরেরা দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে জনতা ‘চোর চোর’ বলে ধাওয়া দিলে সিএনজিটি আনন্দপুর বাজার হয়ে হাসানপুর এলাকায় প্রবেশ করে। এ সময় ধাওয়া দিতে গিয়ে কয়েকটি মোটরসাইকেল ও একটি গাড়িকে ধাক্কা দিলে তিনজন আহত হন। আহতদের মধ্যে আনন্দপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আইয়ুব এবং আব্দুর রহমান ও শাহজালাল রয়েছেন।
অবশেষে কাজিরবাগ বাজার এলাকায় সিএনজিসহ এক চোরকে আটক করে জনতা।
আটক ব্যক্তির নাম মাইনুদ্দিন হোসেন মুন্না। এ সময় অন্য দুইজন পালিয়ে গেলেও রাতে পুলিশের অভিযানে আব্দুল কাদের ও শান্ত নামে তাদেরও গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
চুরি হওয়া ছাগলের মালিক আদর ভূঁইয়া, বাড়ি আনন্দপুর ধোপাইছড়ি এলাকায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

