রাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীর পল্লীতে যুবলীগের শান্তির সমাবেশ

ইকবাল হোসেন সোনাগাজী

সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টাসহ সকল ষড়যন্ত্রের প্রতিবাদে সোনাগাজী উপজেলা যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ অক্টোবর রবিবার বিকালে ৫ নং চরদেশ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের কারামতিয়া বাজারের দক্ষিণ পাশ থেকে একটি মিছিল শুরু করে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রদক্ষিণ শেষে বাজারের জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। 

সমাবেশে ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সরোয়ার দুলালের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন লিটনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ রিয়াদ আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান পরিষদের আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো।  

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সহসভাপতি অ্যাড.নাছির উদ্দিন বাহার ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার সাবাব উদ্দিন,ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *