নভেম্বর থেকে পৌর এলাকায় নতুন রিক্সা ভাড়া কার্যকর করা হবে
শহর প্রতিনিধি
ফেনী পৌর এলাকায় আগামী ১লা নভেম্বর থেকে নতুন রিক্সা ভাড়া কার্যকর। শহর কে যানজট মুক্ত করার উদ্দেশ্যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ফেনী পৌরসভা। শহরে তীব্র যানজটের অন্যতম কারণ অবৈধ পার্কিং ও ফুটপাত দখল। তাই অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল মুক্ত করন অভিযানে নামবে ফেনী পৌরসভা জানান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী শহরকে মানুষের বাসবাস যোগ্য সৌন্দর্যবর্ধন এবং সকল ধরনের নাগরিক সুবিধার শহর হিসাবে গড়ে তুলতে ‘ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী’ সকল পৌরবাসী এবং সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ উপলক্ষে আজ বিকেলে পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভায় ফেনী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, নিয়োজিত ট্রাফিক পুলিশ কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, সাংবাদিক, রিক্সা মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

