অন্যান্যঅর্থনীতিক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ব্যবসায়ীদের কল্যাণে হারুন-সাব্বির প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার পাটোয়ারী

বিশেষ প্রতিনিধি

ফেনীর উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে হারুন-সাব্বির প্যানেলে ভোট দেওয়ার আহ্বান জানালেন ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার পাটোয়ারী
ফেনীর ব্যবসায়ী সমাজের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার পাটোয়ারী।
তিনি বলেন, “ফেনীর ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি দক্ষ ও সৎ নেতৃত্বের প্রয়োজন। হারুন-সাব্বির প্যানেল সেই নেতৃত্ব দিতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।”
আনোয়ার পাটোয়ারী আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্বই পারে ব্যবসায়ীদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করতে এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে। তিনি মনে করেন, হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা ব্যবসায়ীদের সমস্যা সম্পর্কে অবগত এবং এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি ফেনীর সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফেনীর সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের কল্যাণ এবং একটি আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে আপনার মূল্যবান ভোট হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীদের দিন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ব্যবসায়ীদের জন্য আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।”
এ সময় তিনি ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমুখী নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে ফেনীর ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং জেলার অর্থনৈতিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *