ক্যাম্পাসজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ইউএনও’র উদ্যোগ,পরশুরামে শালধর স্কুলে ‘ড্রিমাস ডেন’ লাইব্রেরি উদ্বোধন

পরশুরাম প্রতিনিধি


পরশুরামে শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে ড্রিমাস ডেন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ মে ) দুপুরে স্কুলের সুসজ্জিত একটি কক্ষে দৃষ্টিনন্দন পাঠাগারটির উদ্বোধন করা হয়। এর আগে স্কুলের হলরুমে ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আবদুল ওহাব, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব, সিনিয়র শিক্ষক মো মোস্তফা মজুমদার।

পরে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের ২য় তলায় ড্রিমাস ড্রেন পাঠাগারটি উদ্বোধন করা হয়।

পাঠাগারটি উদ্বোধনকালে আরিফুর রহমান বলেন, সুনাগরিক হওয়ার জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই। ছাত্র-ছাত্রীরা মোবাইলের কারণে বিচ্যুত হয়ে যাচ্ছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি অন্তত এশিয়া বিষয়ে কম-বেশ জানবে এ প্রয়োজনীয়তা থেকে মূলত পাঠাগারটি করার চিন্তা আসে। আশি করি শিক্ষার্থীরা এত উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *