ক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনী পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

আনোয়ার হোসেন


ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বুধবার দুপুরে সড়ক ও রেলপথ অবরোধ করেছে। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথে অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে। ইতিমধ্যে ১ টি আন্তঃনগর ট্রেন ষ্টেশনে আটকে রয়েছে।


বুধবার দুপুর ১২ টায় ফেনী গুদাম কোয়াটারে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ চলছিল।


ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে সারাদেশের মত পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *