ক্যাম্পাসজাতীয়প্রচ্ছদবিনোদনসর্বশেষসারাদেশ

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার নতুন কমিটি : রুবেল সভাপতি, দুলাল সম্পাদক

শহর প্রতিনিধি

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার দুই বছর মেয়াদে ২০২৫-২৬ সালের কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের সিজলার মিলনায়তনে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচনের মাধ্যমে দৈনিক অজয় বাংলা’র নিজস্ব প্রতিনিধি ইয়াসির আরাফাত রুবেলকে সভাপতি ও ডিবিসি নিউজ এর ভিডিও সাংবাদিক মুহাম্মদ দুলাল তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এতে ১৬ সদস্য বিশিষ্ট ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটি গঠিত হয়।

০৬ জানুয়ারি সোমবার ঢাকার নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি সুরঞ্জিত নাগ (মোহনা টিভি) ও মীর হোসেন রাসেল (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মামুন (বাংলা ভিশন) সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক আমার সময়), দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন (দৈনিক নয়া পয়গাম), কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ (সাপ্তাহিক ফেনী বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী নজরুল ইসলাম (দৈনিক সময় সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ (দৈনিক ফেনী)।

কমিটির নির্বাহী সদস্য পদে রয়েছেন- মোস্তফা কামাল বুলবুল (ডেইলি ট্রাইবুনাল, বাংলার চোখ), এম. এমরান পাটোয়ারী (দৈনিক বাংলাদেশের খবর), আবদুল্লাহ আল-মামুন (দীপ্ত টিভি, ফোকাস বাংলা), জুলহাস তালুকদার (সময় টিভি), তোফায়েল আহমেদ নিলয় (দেশ টিভি), শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক ভোরের আকাশ)।

সাধারণ সদস্য পদে রয়েছেন- জিয়াউল হক সোহেল (দৈনিক ফেনীর সময়), মো. আমিরুল ইসলাম রাসেল (দৈনিক ফেনী), মো. শাহজাহান বাদশা সাজু (একাত্তর টিভি), জাহেদ হোসেন রনি (যমুনা টিভি), মোজাম্মেল হক ভূইয়া লিংকন (দৈনিক ফেনী), নুর উল্লাহ কায়সার (দৈনিক স্টার লাইন), হারুনুর রশিদ মৃধা (দৈনিক অজেয় বাংলা), সুলতান মাহমুদ জয় (দৈনিক আমার ফেনী)।

নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন। পেশাগত দায়িত্ব পালনে এবং ফটো সাংবাদিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে সংগঠনের ভাবমূর্তি সু-সংগঠিত করার আহ্বান জানিয়েছেন তারা।

নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইয়াসির আরাফাত রুবেল  ও সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার।

একই সাথে জেলার কর্মরত সকল সাংবাদিক ও সহকর্মীদের সু-পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা কামনা করেছেন। তারা কমিটির গতিশীলতা ও সাংগঠনিক কার্যক্রমের পরিধি বিস্তৃতির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *