অর্থনীতিজাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

আসন্ন উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ: টিআইবি

বিশেষ প্রতিনিধি

আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থিতায় দাপট বেড়েছে ব্যবসায়ীদের। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ৭০ শতাংশই ব্যবসায়ী। আর কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ। প্রথম ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির অফিসে এক সংবাদ সম্মেলনে ‘উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (প্রথম ধাপ) হলফনামা বিশ্লেষণ ও ফলাফল’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রী-এমপির ছেলে-ভাইসহ ১৩ স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। হলফনামায় গৃহিনী হিসেবে পরিচয় দেওয়া নারী প্রার্থীদের ১৯ শতাংশ ব্যবসায়ী। চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২২ শতাংশ ঋণগ্রস্ত।

এ ছাড়া ১৬ দশমিক ৬৪ শতাংশ প্রার্থী বর্তমানে বিভিন্ন মামলায় অভিযুক্ত। আর যাদের অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে, তা খতিয়ে দেখা উচিত।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, প্রায় ৯৩ ভাগ প্রার্থী কোটি টাকার নিচে আয় দেখিয়েছেন। আর ৪০ শতাংশ আয় দেখিয়েছে সাড়ে তিন লাখ টাকার নিচে। অর্থাৎ করযোগ্য আয় নেই তাদের। কিন্তু নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ। প্রার্থীদের সাড়ে ১৬ টাকার বেশি আয় দেখিয়েছে মাত্র ১০ শতাংশ প্রার্থী। 

এ ছাড়া ১০০ বিঘা বা ৩৩ শতাংশের বেশি জমি আছে কমপক্ষে ১০ জন প্রার্থীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *