অর্থনীতিজাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীর আনন্দ পুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পুকুরের মালিক আব্দুল মতিন রিপন জানান, তাঁর পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করলে রুই, কাতলসহ প্রায় ৫লাখ টাকার মাছ মৃত অবস্থায় ভেসে ওঠে। ঘটনাস্থলে একটি বিষের বোতলও পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। ব্যবসার কারণে শহরে অবস্থানরত মতিনকে প্রতিবেশীরা ফোন করে বিষয়টি জানান। পরে তিনি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। ফুলগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা  পরিদর্শন করে জানান, বিষ প্রয়োগের কারণে মাছের মৃত্যু হয়েছে। মৃত মাছ খাওয়া ঝুঁকিপূর্ণ, এবং এটি কিডনি সংক্রান্ত বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই এসব মাছ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আব্দুল মতিন রিপন বলেন, “আমি কাউকে সন্দেহ করতে পারছি না। আল্লাহর কাছে বিচার দিলাম। দুপুরে সম্পূর্ণ মাছ গুলো মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *