অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর মোটবীতে ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে তারেক রহমানের পক্ষথেকে আর্থিক ও মানবিক সহায়তা

গোলাম এহতেশামুল হক বিপ্লব

ফেনীর মোটবীতে চেতনানাশক মিশিয়ে ৩ প্রবাসী বাড়ী র মালামাল লুটপাটে ক্ষতিগ্রস্থ পরিবার গুলুকে তারেক জিয়ার পক্ষথেকে আর্থিক অনুদান মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার ব্যবসায়ী পল্টন থানা যুবদল নেতা আবুল কালাম আজাদ মজুমদার ক্ষতিগ্রস্থ পরিবার ও সমাজের অবলেহিত মানুষের হাতে ত্রান ও নগদ টাকা তুলে দেন।
গত ২৮ জুলাই জাতীয় ও স্থানীয় দৈনিকে “ ফেনীতে খাবারে চেতনানাশক দিয়ে দুই প্রবাসীর বাড়ীতে লুট ” শিরনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার নির্দেশ ক্রমে এ অনুদান বিতরন করেছেন বলে দাবী করেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্র জনগুষ্টি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে ঢাকা পল্টন থানা যুবদল নেতা আবুল কালাম আজাদ মজুমদার তার ব্যক্তিগত তহবিল থেকে নিজ গ্রামের দরিদ্র মানুষের জন্য এ উপহার নিয়ে হাজির হয়েছেন। এতে আমার তারেক রহমান, আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয় বিএনপি নেতা মোঃ ইসমাইলের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় সাথে ছিলেন ফেনী জেলা,উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
গত ২৭ জুলাই রাতে মোটবী ইউনিয়নের মোটবী গ্রামে ৪টি প্রবাসী বাড়ীতে রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ঘরের সকল মালামাল লুটকরে নেয়। এতে পরিবারদের নারী পুরুষ সহ ১০জন ফেনী জেনারেল হাসপাতালে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য খালেদা জিয়ার উপদেষ্ঠা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির সহযোগিতায় ৭দিন চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ এখনো কোন আসামী গ্রেয়তার করতে পারেনি বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবের সদস্যরা।
আবুল কালাম আজাদ মজুমদার ফেনী সাংবাদিক সমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনারা আপনাদের মিডিয়াতে সংবাদটি প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার গ্রামটি নাম জেনেছেন এজন্য গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *