অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

সোনালী ব্যাংক ফেনী অঞ্চলে কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন

সোনালী ব্যাংক ফেনী অঞ্চলের ব্যাংক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি; সভাপতি, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) কেন্দ্রীয় কমিটি; এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল হাশেম, আহ্বায়ক সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) জেলা কমিটি ফেনী। সঞ্চালনা করেন শেখ ফরিদ, সদস্য সচিব সিবিএ জেলা কমিটি ফেনী।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা দক্ষিণ; জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক (সিবিএ); এবং মোহাম্মদ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সিবিএ কেন্দ্রীয় কমিটি।

সাংগঠনিক কাজে কুমিল্লা যাওয়ার পথে প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন ফেনীর প্রধান কার্যালয় সোনালী ব্যাংকে কিছু সময় অবস্থান করেন এবং স্থানীয় সিবিএ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সিবিএ উপদেষ্টা আবদুল মান্নানের নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে তিনি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে ব্যাংকের তৃতীয় তলায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) ফেনী জেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

পরে ব্যাংক কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মচারী সমাবেশে প্রধান অতিথি জনাব মোঃ জাকির হোসেন বলেন,

“আমি ফেনীর সন্তান, আমার বাড়ি ফুলগাজীতে। নিচ থেকে উঠে আজকের অবস্থানে এসেছি আপনাদের দোয়ায়। বর্তমানে আমি ১৭টি ব্যাংকের এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনালী ব্যাংকের সিবিএ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।”
তিনি আরও বলেন,

জাতীয়তাবাদী শ্রমিক দল হচ্ছে বিএনপির প্রথম সহযোগী সংগঠন, যেখানে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ একত্রিত। দাবি-দাওয়া পূরণের আগে আমাদের একসাথে দেশকে বাঁচাতে হবে।”

ব্যাংকের জনবল সংকটের প্রসঙ্গে তিনি জানান,

ফেনী অঞ্চলে ২৯৫ জন জনবলের প্রয়োজন থাকলেও বর্তমানে ১৬৫ জন দিয়ে কার্যক্রম চলছে। এ বিষয়ে আমি ব্যাংকের চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবো। সামনে ৫ তারিখে বৈঠকে আমি অবশ্যই অবশ্যই সেটা তুলে ধরবো।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন,

৬০ বছর বয়সে এই প্রথম নিজের জেলায় বক্তব্য দিচ্ছি, এটা আমার জীবনের গর্বের মুহূর্ত। আমি নেতা নই, আমি একজন কর্মী।

তিনি আরও জানান, বিগত সরকারের আমলে ১৭ বছর বন্ধ থাকা সিবিএ কার্যালয় পুনরায় চালু করেছেন এবং আওয়ামী সরকারের আমলে সোনালী ব্যাংকের সামনে অনর্থক আওয়ামী সরকার শ্রমিকদের কষ্ট টাকা দিয়ে নির্মিত ২৫ লক্ষ টাকার মূরালও অপসারণ করেছেন। আমি ডিজি মহাদেশ সাথে কথা বলেছি এরই মধ্যে ফেনীতে ৩৫ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
এসময়ে তিনি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের সার্বিক চিত্র তুলে ধরেন।
শেষে তিনি সকলের দোয়া কামনা করে বলেন,

“আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে আপ্রাণ চেষ্টা করতে পারি।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় সিবিএ নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *