রাণীর হাটে ভিপি জয়নালের নির্বাচনী সভায় খালেদার জন্য দোয়া কামনা
আনোয়ার হোসেন
ফেনীর রাণীর হাটে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় কাজীরবাগ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ফেনীতে গতবার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে ফেনীতে ক্যাডেট কলেজ কম্পিউটার কলেজ রাস্তাঘাট সহ অনেক উন্নয়ন হয়েছে। এবারও যদি আবার নির্বাচিত হই তাহলে ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ফ্লাইওভার, সহ জনগনের জন্য কাজ করে যাবো।
কাজীরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবি হিটলারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদুর রহমান জুয়েল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল রহমান বকুল, সদস্য সচিব আমান উল্লাহ কায়সার সাব্বির ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল
জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহউদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি নেসার উদ্দিন
পথসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

