ফেনীর মাদক,সন্ত্রাস সহ সকল অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-নবাগত পুলিশ সুপার

আনোয়ার হোসেন / মহিউদ্দিন সেজু
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার শফিকুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “ফেনীতে মাদক, সন্ত্রাস এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং খুব দ্রুতই সব অস্ত্র উদ্ধার করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমস্যা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাংবাদিক–পুলিশ সমন্বয় আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন

