জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

অবরোধের সমথর্নে ফেনীতে বিএনপির বিক্ষোভ

মফিজুর রহমান

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির আজ শেষ দিন চলছে। তিনদিনের টানা অবরোধ কর্মসূচিতে ফেনীর সড়ক মহাসড়কে আজ বিএনপির নেতাকর্মীদের দেখা মিলেছে। সকাল সাড়ে ৭টার দিকে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নের্তৃত্বে যুবদল,ছাত্রদল,স্বেচ্চাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয় এবং অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। ট্রাকে অগ্নি সংযোগের খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন গাড়ির সামনের অংশ পুড়ে যায়।
ফেনীতে সর্বাত্বক অবরোধ চলছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গত দুইদিনের মতই ফাঁকা রয়েছে। তবে শহরকেন্দ্রিক সড়কগুলোতে ছোটযান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ শহরমুখি মানুষের সমাগম বেশি লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করতে দেখা যায়। মহিপালে বাস কাউন্টারগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কয়েকটি বাস কাউন্টারের সামনে রাখা হয়েছে। বিকেলের দিকে পরিস্থিতি বুঝে বাস ছাড়া হবে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান। তবে এখনো বাসের টিকেট দিচ্ছেনা বলে অভিযোগ যাত্রী সাধারণের। অবরোধের তৃতীয়দিনেও সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীসহ পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়। মফিজুর রহমান ফেনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *