ক্যাম্পাসপ্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে খাবারে চেতনানাশক মিশিয়ে ২০লাখ টাকার মালামাল লুটপাট: অচেতন ১২ জন

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব নিলখী চৌধুরী বাড়িতে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে যেকোনো এক সময় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী রাসেল চৌধুরীর বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা রাসেলের ছোট ভাই জুয়েল চৌধুরী, তাদের স্ত্রী ও শিশু সন্তানসহ মোট ১২ জনকে অচেতন করে ফেলে। পরে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অচেতন অবস্থায় থাকা রাসেল চৌধুরীসহ ১০ জনকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয়। পরবর্তীতে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার প্রায়  দীর্ঘ সময়ের পরও কয়েকজনের জ্ঞান ফেরেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সম্পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *