মঙ্গলবার ফেনীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
মফিজুর রহমান : নীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী ছেলে রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ফেনী জেলা বিএনপি।
সোমবার সন্ধ্যায় ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বিএনপির ঘোষিত অবরোধের পাশাপাশি ফেনীর কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশী রায়ের প্রতিবাদে ফেনী জেলা বিএনপি কর্তৃক ফেনী জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। ফেনী জেলা বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে যথাযথ ভাবে হরতাল পালন করার জন্য অনুরোধ অনুরোধ জানানো হয়।
এরআগে, চলতি বছরের ২১ মে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনুকে শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে পরদিন গ্রেফতার দেখায় পুলিশ।

