ফেনীতে শৈত্যপ্রবাহ বইছে চলবে আরও কয়েক দিন
সোমবার (১১ ডিসেম্বর) সকালে ফেনী আবহাওয়া অফিস জানায়, ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের বেলায় আরও ২ ডিগ্রি কম ছিল।
শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। সবচেয়ে বেশি বেড়েছে উত্তরাঞ্চলে। সোমবার নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো কোনো এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসবে। ১৮ ডিসেম্বর পর্যন্ত এটি বজায় থাকবে। এ সময়ে শৈত্যপ্রবাহ না থাকলেও ফেনীতে তীব্র শীত অনুভূত হবে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম আজাদ দৈনিক এবেলাকে বলেন, ১৩ থেকে ১৮ ডিসেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

