আন্তর্জাতিকজাতীয়সর্বশেষসারাদেশ

দুই কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। 

আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মুর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী ঢাকা মেইল‌কে   জানান,  বুধবার সকাল ১১ টার সময় একই ইউনিয়নের জামতলী বাজারের পার্শ্বে পুকুর খনন করার সময় এ মুর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে মুর্তিটি আসাদুলের বাড়ীতে নিয়ে আসে। পরবর্তীতে বিরল থানায় খবর দিলে আজ বুধবার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাজাদ হোসেনসহ সংগীয় ফোর্স উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *