দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামতে যাচ্ছে পাকিস্তানেরএকাদশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামতে যাচ্ছে পাকিস্তানেরএকাদ
স্পোর্টস ডেক্স
দেয়ালে পিঠ ঠেকে গেছে বাবর আজমদের। পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখনো অনিশ্চিত। প্রথম পর্বে বাকি থাকা চার ম্যাচের একটিতে হারলেও বিদায় হয়ে যেতে পারে পাকিস্তান। এ পরিস্থিতিতে পাকিস্তান আজ খেলবে টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?
জ্বরের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন হাসান আলী। স্বাভাবিকভাবেই পাকিস্তান দলে পরিবর্তন আসবে। ডানহাতি এই পেসারের জায়গায় দলে ঢুকতে পারেন বাঁহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ওপেনিং কম্বিনেশনেও পরিবর্তন আনতে পারে পাকিস্তান। দলে ফিরতে পারেন ফখর জামান। তা হলে বাদ পড়বেন আরেক বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন ইমাম। তবে শুরুটা আরও আগ্রাসী করতেই এ সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার টানা জয় রেকর্ডের হয়তোবা দলে আরো পরিবর্তন আনতে পারেন পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট।পাকিস্তানের সম্ভাব্য একাদশ আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ থাকতে পারেন

