জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠি চার্জ আটক ৪

সদর প্রতিনিধি

ফেনীতে অবরোধ কর্মসূচির সমর্থনে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় ৪ বিএনপি নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

রোববার সকাল ৭টার দিকে অবরোধের সমর্থনে শহরের দাউদপুল থেকে মিছিল নিয়ে একটু সামনে আসলেই পুলিশ পথরোধ করে। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা ও অতর্কিত হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের মিছিলটি দাউদপুল থেকে ৫মিনিট সামনে আসার পরেই পুলিশ ঘিরে ফেলে।

মিছিল থেকে ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহ ইউনিয়ন বিএনপি নেতা মহি উদ্দিন, ছাত্রদল নেতা আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া মারাত্মক আহত হয়েছে।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবেনা। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *