জাতীয়সর্বশেষসারাদেশ

শহর তলিতে ওয়াজের বাঁশ কাটতে গিয়ে ছাত্রের মৃত্যু

মোস্তাফিজুর র হমান

ফেনীর শহর তলিতে ওয়াজ মাহফিলের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদীর ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আশরাফুল ইসলাম লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

ওই মাদ্রাসার অধ্যক্ষ মমিনুল হক বলেন, ‘ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের আয়োজন চলছিল। এরই প্রস্তুতি হিসেবে ছাত্ররা বাঁশ কাটতে গিয়েছিল। সেখানে একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় আশরাফুল। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *