জাতীয়সর্বশেষসারাদেশ

শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধা গ্রেফতার

মফিজুর রহমান

ফেনীতে চার বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহিদ (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফেনী পৌরসভার বারাহীপুর এলাকা থেকে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত ওয়াহিদের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানা উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধুমালা গ্রামের মৃত আরশাদ আলী ছেলে। সে বারাহীপুর এলাকায় মিনার টিম্বার এন্ড সমিল মালিকের একটি নির্মাণাধীন ভবনের দারোয়ানের দায়িত্বে রয়েছে।
পুলিশ ও নির্যাতিত শিশুটির মা জানান, অভিযুক্ত ওয়াহিদ শহরের ১২ নম্বর ওয়ার্ডের আলিম উদ্দিন সড়কের কাসেম মিয়ার ভবনে ও শিশুটির পরিবার পাশাপাশি মৌলভী ইব্রাহীম সড়কে ভাড়া থাকতো। সেই সুবাদে শিশুটি ওই বৃদ্ধকে নানা ডাকতো। বৃদ্ধও শিশুটিকে আদর যত্ন করত।
গত রোববার (৫ নভেম্বর) থেকে শিশুটি প্রস্রাব করতে ব্যথা অনুভব করলে শিশুটির পরিবার কৃমি মনে করে তাকে ডাক্তার দেখায়। এ সময় ডাক্তার তার প্রস্রাবের রাস্তায় যৌন নির্যাতনের লক্ষণ দেখতে পায়। পরে তার মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায়, ঘটনার দিন (৫ নভেম্বর) দিন দুপুরে ওয়াহিদ শিশুটিকে নিয়ে নির্মাণাধীন ভবনে দারোয়ান থাকার ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
এই ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওয়াহিদ বর্তমানে থানা হাজত রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: মাহফুজুর রহমান জানান, চার বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মায়ের দেয়া মামলার প্রেক্ষিতে ওয়াহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *