জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করলে আমরাও সেদিন করব: শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রশ্নে বিরোধী দলগুলোর সাথে সংলাপের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমিও ডায়ালগ করব।”

মঙ্গলবার বিকেলে বেলজিয়াম সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে সকালের দিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার অনুরোধ জানিয়েছেন।

গণভবনের সংবাদ সম্মেলনে পিটার হাসের এমন বক্তব্য উল্লেখ করে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যারা খুন করছে তাদের সাথে ডায়লগ করতে বলে, ট্রাম্প সাহেবের সাথে কী বাইডেন ডায়লগ করছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে, সেদিন আমিও ডায়ালগ করবো।”

গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতার ঘটনায় বিশেষ করে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মারার ঘটনায় এই মার্কিন রাষ্ট্রদূতের চুপ থাকা নিয়েও প্রশ্ন তিনি প্রশ্ন করেন।

“তিনি পুলিশ হত্যার ব্যাপারে বিচার চাইলেন না কেন? খুনীদের সাথে আবার কিসের বৈঠক? কিসের আলোচনা? সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক।”

“এটা আমাদের দেশ, স্বাধীন সর্বভৌম দেশ, এ কথা মনে রাখা উচিত,” তিনি বলেন।

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচন হবে এবং সময় মতো হবে। কে চোখ রাঙালো কে চোখ বাঁকালো পরোয়া করি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *