নিজাম হাজারী ফেনীকে বদলে দিয়েছে
বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ফেনীকে বদলে দিয়েছে নিজাম উদ্দীন হাজারী এমপি , ফেনী এখন আওয়ামী লীগের ঘাঁটি। সে একজন দক্ষ সংগঠক। তার সাথে দলের কোন বিরোধ নেই।
তিনি বলেন খালেদা জিয়া দন্ত প্রাপ্ত আসামি, তার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেদিয়েছেন। আমাদের সরকারের এ বিষয়ে কোন কথা নেই। পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছে, নিজেদের দেশে কি করছেন তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে সেখানে কোন পেশিশক্তি টিকবে না।
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে ফেনীর ছাগলনাইয়া ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার বিকেলে উপজেলার শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত জনসভায়, অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।
তিনি আরো বলেন, শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি কি ভুলে গিয়েছেন? দেড় কোটি ভুয়া ভোটার বানিয়ে আপনারা নির্বাচিত হতে চেয়েছেন। যারা ভোটকে ভয় পায় তারাই দেশে-বিদেশে ঘুরে ষড়যন্ত্র করেছে। আজ আলোকিত বাংলাদেশ থেকে আমরা আর অন্ধকারে যেতে চাই না
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোন অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সকলে মিলে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবো।
খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনের পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এটা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

