রাত্রিকে বোনের মতো দেখার আকুতি
শহর প্রতিনিধি
ফেনী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রি তাকে নিয়ে ফেইসবুকে অপপ্রচারের বিষয়ে তার নিজের ফেইসবুক আইডিতে যা বললেন…
চলমান কিছু ফেইক আইডি থেকে আমাকে নিয়ে যা চলছে তা নিয়ে কথা বলার ইচ্ছা না থাকলেও অনেকে বলার কারনে আমার বক্তব্য ক্লিয়ার করছি।
প্রযুক্তির ব্যবহারে কিছু কিছু সময় মানুষকে ভয়ংকর হয়রানির স্বীকার হতে হয়,
যা ইতিমধ্যেই অনেকের সাথে হয়ে আসছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর মাধ্যমে কাজটি নিখুঁত ভাবে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়েছে এই নিচু কাজটি করা হয়েছে তার সত্যতা অল্প কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হয়েছে কিভাবে হবে তা আমি এখনই বলতে চাইছি না।
কলেজ কমিটি পূর্নাঙ্গ হওয়ার সময় থেকেই তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে এবং আমাকে ব্ল্যাকমেইল করতে অনেকবার টাকা চাওয়া হয়েছে। যার একটি প্রমান আমি নিম্নে দিলাম যার পরে আমি জিডি করেছি। পরবর্তীতে আমার আত্বীয় স্বজনদের পাঠিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা করেছে লাভ হয়নি। তাই তারা এখন এই পদক্ষেপ নিয়েছে।
আমি যদি অন্যায়ের সাথে আপোষ করতাম তবে আজ এই হয়রানির স্বীকার হতাম না। এগুলোর যদি কোনো সত্যতা থাকতো তবে অনেক পূর্বেই তা সামনে আসতো।
যে বা যারা এই নিচু কাজটি করছেন তারা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে এবং আমি তা সবার সামনে নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ ।
আমার অনুরোধ থাকবে যারা যেখানে যে কমেন্ট কিংবা পোস্ট করছেন অন্ততপক্ষে আমাকে তাদের নিজের বোনের জায়গায় রেখে এই পোস্টগুলো করবেন।
সত্য কখন চাপা থাকে না প্রমান হবেই ইনশাআল্লাহ

