জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

সংখ্যালঘু সম্প্রদায়ে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৭ নভেম্বর মহাসমাবেশের নতুন তারিখ।

ঢাকা অফিস

সংখ্যালঘু সম্প্রদায়ে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৭ নভেম্বর মহাসমাবেশের নতুন তারিখ ঘোষনা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যডভোকেট রানা দাশ গুপ্ত এতে লিখিত বক্তব্য পাঠ করেন।

৭দফা দাবি আদায়ের লক্ষ্য ৪নভেম্বর মহাসমাবেশ করার কথা ছিল। কিন্তু বিএনপিসহ সমমনা দলগুলো সারাদেশে হরতাল ও অবরোধের ডাক দেয়। তা-ই ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি মহাসমাবেশের নতুন তারিখ ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিন্ড্র কুমার নাথ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *