কুমিল্লার চৌদ্দগ্রামে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার,পুলিশের এসআই সহ আটক ৩
বিশেষ প্রতিনিধি
মহাসড়কে অভিযান পরিচালনা করে ১৫৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানিক দল।
গতকাল (১ জুন) চট্টগ্রাম থানা এলাকার ঢাকাচট্টগ্রাম মহাসড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসমস্ত মাদকদ্রব্যসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামি হলেন- কুমিল্লার নাঙ্গলকোট থানার মৃত জহিরুল হকের ছেলে ছোটন (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মৃত আবদুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম (৪০), কুমিল্লার চট্টগ্রাম থানা এলাকার মৃত ওবাইদুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৩৮)
র্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত ৩ আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন এলাকায় গোপনে সুকৌশলে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামি সাইদুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের চাকরির সুবাদে তিনি জড়িয়ে পড়েন রমরমা মাদক বাণিজ্যে। দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে সহযোগিতা করতেন এসআই সাইদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

