জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ছাত্রদলের কোরআন খতম ইফতার মাহফিল

শহর প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনায় ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার এর উদ্যোগে কোরআন খতম,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরতলীর উত্তর চাড়িপুর হাজী আব্দুল গনি হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম করে মাদ্রাসায় ছাত্র-শিক্ষকরা।পরে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ফেনী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা এমদাদ উল্লাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আল ইমরান,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোকছেদুল আলম টিপু,স্বেচ্ছাসেবক দল শহর শাখার যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা চান,আব্দুল মান্নান ফরহাদ,ইকবাল সুমন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ শামীম,রাজন মজুমদার,সালাউদ্দিন আব্দুল্লাহ,ছাত্রনেতা নেছার উদ্দিন,আনোয়ার আজিম,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিফাত শাহরিয়ার,ফুলগাজীর যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন,ছাত্রনেতা রাব্বী, জুয়েল,শাওন,অনিক,তৌসিফ,সম্রাট সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকায় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *