জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা

গোলাম এহতেশামুল হক বিপ্লব

ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলার বিভিন্ন এলাকায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেন প্রমুখ।

২০১৪ সালের ৪ আগষ্ট ফেনীর মহিপালে বিনা ভোটে নির্বাচিত ফেনী২ আসনের এমপি নিজম উদ্দিন হাজারীর নেতৃত্বে তার অনুসারীদের সশস্ত্র হামলায় ৯ জন গুলিতে নিহিত হয়। এ ঘটনায় আহত হয়েছে শতশত।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ১১ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *