জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

‘দেশ একটি কঠিন সময় পার করছে’

শহর প্রতিনিধি


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ জয়নাল আবেদীন ভিপি বলেন, দেশ একটি কঠিন সময় পার করছে। এ সময় গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি’র নেতাকর্মীদের উচিত ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করা। বিএনপি’র প্রধান লক্ষ্য মানুষের মন জয় করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া। তাদের মানুষের জন্য নিবেদিত থাকতে হবে।

সোমবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। তখন তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার ও আবু তালেব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, এয়াকুব নবী, মো: সাব্বির, এড. মেজবাহ উদ্দিন ভূয়া, নাসির উদ্দীন খন্দকার, সাঈদুর রহমান জুয়েল প্রমুখ ।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য দেন – জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন।

শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ফেনী প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করেছে। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *