অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীর জিএমহাটে যৌথ বাহিনীর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মহিউদ্দিন সেজু / মহিউদ্দিন খন্দকার

ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—ফুলগাজী উপজেলার জিএমআর ইউনিয়নের নুরপুর গ্রামের এনায়েতুল্লাহ ভূঁইয়া বাড়ির আব্দুল হালিম (৫৫) ও তার স্ত্রী রেজিয়া বেগম রাজু (৫০)। যৌথ বাহিনীর সদস্যরা তাদের নিজ বসতঘরে অভিযান চালিয়ে রেজিয়া বেগমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে ইয়াবার ১৫০ পিস উদ্ধার করে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ বিষয়ে ফুলগাজী থানা সর্বদা সচেতন ও সোচ্চার। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *