জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে পৃথক দ্ইুট দুর্ঘটনা ২ জন নিহত

মহিউদ্দিন সেজু

ফেনীতে পৃথক স্থানে দুইটি ঘটনায় দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় কথা কাটাকাটির জের ধরে আলমগীর হোসেন সোহাগকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ফেনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার বলেন, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তি আমার স্বামীকে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আকস্মিক ছুরিকাঘাত করে হত্যা করেছে। এরশাদ কয়েকদিন আগেই কারাগার থেকে বের হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মহসিন সুজন বলেন, নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়েছে।
এদিকে রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কালিরহাট আনন্দপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী তোফায়েল আহমেদ (৫৫) নিহত হয়েছেন।
এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ আবদুল কাদির বলেন, সড়ক দুর্ঘটনা ও ছুরিকাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *