জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনীর আলোচিত গরু চুরির মূল হোতা আটক

বিশেষ প্রতিনিধি


ফেনীর দাগনভূঁইয়া উপজেলার পূর্ব জয় নারায়নপুরে নৈশ প্রহরীর হাত মুখ বেঁধে খামার থেকে ১৩ টি গরু চুরির ঘটনায় মূলহোতা সোলাইমান এবং তার সহযোগীকে জামাল হোসেনকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। বুধবার (১২ জুন) রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম এর চাঁন্দগাও থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় তাদের। আটককৃত আসামিরা হলেন, সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়ন এর মৃত সেকান্দার আলীর ছেলে গরু চুরি চক্রের মূলহোতা মো: সোলাইমান(৫২), কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকার মৃত আবদুল হালিম এর ছেলে জামাল হোসেন মানিক।

উল্লেখ্য গত ০৮ জুন দাগনভূঁঞার জয় নারায়ণপুরে আনুমানিক রাত ২টার দিকে খাঁন এগ্রো ফার্ম নামক একটি খামারের কর্মচারীদের হাত, পা, মুখ বেঁধে ভয়-ভীতি প্রদর্শন করে খামারে থাকা ২১টি গরুর মধ্যে ১৩টি শাহীওয়াল জাতের গরু চুরি করে ট্রাক যোগে ঘটনাস্থল ত্যাগ করে চোরের দল। পরবর্তীতে খাঁন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোঃ দাউদ খাঁন বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন দাগনভূঁইয়া থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *