অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনীর তুলাবাড়ীয়া স্কুলে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা অভিভাবক সমাবেশ  

সদর প্রতিনিধি

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার তুলাবাড়িয়া হাই স্কুলে জিপিএ ৫ প্রাপ্ত   শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক উত্তম কুমার সেনের সভাপতিত্বে   শিক্ষক কাজী একেএম ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি ডাক্তার অরুণ চন্দ্র দাস, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, নুরুল আপসার,  সদস্য অজিত বরণ দাস, শিক্ষক কামাল উদ্দিন, অবিভাবক সনজিত কুমার পাল ও ৪ ছাত্রী বক্তব্য রাখেন। 

বক্তারা স্কুলের বিভিন্ন সমস্যা সমাধান ও নিয়মিত পাঠদানের কিছু সমস্যার কথা তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে দ্রুত সম্মান মধ্যে সকল সমস্যার সমাধান আশ্বাস দেন। পরে সভাপতি তার ব্যক্তিগত থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ টাকা অনুদান ও শিক্ষা উপকরণ তুলে দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *