জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

শহর প্রতিগনিধি

ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সাথে মতবিনিময় সভা বুধবার সকালে পুলিশ লাইন হলে অনুষ্ঠিত হয়েছে। নতুন পুলিশ সুপার ফেনীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে পরিচিতি ও ফেনীর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিকেরা। আলোচনায় কিশোর গ্যাং,বহিরাগতদের মাধ্যমে অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে বলে জানান সাংবাদিকরা।

স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, শাহাদাত হোসেন তিনি বলেন, সোর্স হচ্ছে একমাত্র মিডিয়া। পারস্পরিক মিলেমিশে, সহযোগিতা করে আসবেন, এপ্রত্যাশা থাকবে। সাংবাদিকদের মতে, ১২২ কিমি সীমান্ত এলাকা দিয়ে মাদক কারবারিদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে। এটি নজরদারি করা প্রয়োজন বলে জানান গণমাধ্যমকর্মীরা। কলেজ, স্কুলের, কোচিং সেন্টারে ইভটিজিং সহ রাজাজীর দিঘি ও বিজয় সিং দিঘি সহ বিভিন্ন স্হানে তরুণ-তরুণীদের আড্ডা দমনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। মহিপালে পতিতাদের আড্ডা, হোটেলে পতিতাদের নিয়ে দেহ ব্যবসা বন্ধ করার অনুরোধ জানান। চোরাপথে চিনি মাদকদ্রব্য অবাধে প্রবেশ করেছে বলে জানান এবং প্রতিকারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সিসিটিভি ক্যামেরা ৩/৪ বছর যাবৎ বন্ধ থাকার কারনে বাসায় চুরি, গরু চুরি সহ অপরাধ বেড়ে গেছে। সিসিটিভি ক্যামেরা চালুর জন্য জোর দাবি জানান সাংবাদিকরা।

আত্মহত্যার প্রবনতা বেড়ে যাওয়ার বিষয় টি নিয়ে প্রশাসনিক ব্যবস্হা নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। কিশোরী প্যাং এর উৎপাত বেড়েছে বলে জানানো হয়, তাহা দমনের জন্য দাবি করা হয়।

সীমান্ত দিয়ে শাড়ি , ঔষধ , চিনি, মাদক সহ অবৈধ কর্মকাণ্ড দমনে দ্রুত আইন গত ব্যবস্হার জোর দাবি উপস্থাপন করেন ফেনীর গণমাধ্যম কর্মীরা।

নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের কাছ থেকে যেসমস্ত অভিযোগ, সমস্যা তুলে ধরা হয়েছে, তাহা প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে। এর বাহিরে সাইবার ক্রাইমকে কঠোর ভাবে দমন করা হবে। মাটি খেকো,বালু খেকো,ভুমি দস্যু সহ জবর দখল কারিদের বিরুদ্ধে আইন কঠোর থাকবে। তিনি বলেন গত এক বছরে ফেনীতে ৮৩ জন আত্মহত্যা করেছে। সেটা অতিবেশী, এব্যাপারে খতিয়ে দেখা হবে। তিনি গণমাধ্যম কর্মীদের সাহায্য সহযোগিতা কামনা করেন। ফেনী বাসির শান্তির জন্য, নিরাপত্তাবিধানে পুলিশ বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানান । এসময়ে উপস্থিত ছিলেন ফেনীতে কর্মরত পুলিশের উধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমেরকর্মীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *