অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনী কলেজের জুলাই বিপ্লব বিতর্ক অনুষ্ঠানে অস্বাস্থ্যকর খাবার অসুস্থ শত শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি

ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত “জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫” খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

তারুণ্যের এক ঐতিহাসিক জমায়েত ফেনী সরকারি কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এই উৎসবে অংশ নেয় ফেনীর ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী, অতিথি ও সুধীজন। কিন্তু অনুষ্ঠানটির মধ্যাহ্নভোজে ঘটে এক অপ্রত্যাশিত ও হতাশাজনক ঘটনা। আয়োজক কমিটি অনুষ্ঠানের জন্য খাবারের ব্যবস্থা করা হয় ফেনীর নবাব বিরিয়ানি হাউজ নামের একটি দোকান থেকে ।  খাবারের প্রতিটি প্যাকেটে রয়েছে মুরগির পশম, নাড়ীভুড়ী, আধা-সিদ্ধ চাল এবং অস্বাস্থ্যকর ও নিম্নমানের পঁচা খাবার। শিক্ষার্থীরা খাবার মুখে দিলেই বমিও করে। এতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় বিশৃঙ্খল ও হট্টগোল। 

অংশগ্রহণকারীরা বলেন, পুরো একটি দিন বিতর্কে যুক্ত থাকার পর যখন আমরা দুপুরের খাবারের অপেক্ষায় ছিলাম, তখন এমন খাবার দেখে হতবাক হই। এটা আমাদের জন্য অপমানজনক ও তামাশা করেছে। 

আয়োজকদের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান, খাবারের মান সম্পর্কে তারা পূর্বে কিছু জানতেন না। এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেন এবং জানান, খাবারের বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করা হয়েছিল।

 নিম্নমানের খাবার সরবরাহের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেক অভিভাবক ও শিক্ষক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *