জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সীমান্তে বিক্ষোভ সমাবেশ 

বিশেষ প্রতিনিধি

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ফেনী বিলোনিয়া সীমান্তে উগ্র ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ফেনীর ছাত্র-জনতা। বুধবার সকাল ১১টার দিকে ফেনীর বিলোনীয়া বন্দর সীমান্ত এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এর আগে ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাসযোগে সীমান্ত এলাকায় আসেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ভারতের আগরতলায় যা হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা দেশের প্রশ্নে এক।

দেশের যেকোনো সংকটে মানুষ প্রাণ দিতে প্রস্তুত।  

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সৌরভ হোসেন, ওমর ফারুক, সুমাইয়া তাজিম, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, শাহন আহম্মদ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *