অন্যান্যআন্তর্জাতিকক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ভোটকেন্দ্রে সাংবাদিদের মুঠোফোনের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা উচিত: হাসনাত আবদুল্লাহ

বিশেষ প্রতিনিধি

হাসনাত আবদুল্লাহ আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন
হাসনাত আবদুল্লাহ আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেনকোলাজ: প্রথম আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নিষিদ্ধের অর্থ হলো, সবাইকে নিজের মুঠোফোন ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। দুপুর ১২টা ৩৮ মিনিটে একই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি পঞ্চগড়-১ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী।

সারজিস আলম আজ দুপুর ১২টা ৩৮ মিনিটে একই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন
সারজিস আলম আজ দুপুর ১২টা ৩৮ মিনিটে একই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেনকোলাজ: প্রথম আলো

গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে যেতে পারবেন না ভোটাররা।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।’

ইসির এ সিদ্ধান্তের বিষয়ে ফেসবুকে পোস্ট দিলেন হাসনাত আবদুল্লাহ। তাঁর পোস্টে লেখা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো, সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মুঠোফোন নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই বলে পোস্টে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, এমনটা আগে কখনো দেখেননি। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মুঠোফোন নিতে না পারলে ভোট দিতেও যাবে না।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দেবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকেরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম-জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল, ভোটচুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ যাতে করতে না পারে, সে জন্য ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া।

হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, ‘অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *