মঞ্চে উঠা নিয়ে ফেনীর পরশুরাম বিএনপির তালেব ও হালিম গ্রুপের সংঘর্ষ আহত ২০
বিশেষ প্রতিনিধি
মঞ্চে উঠা নিয়ে ফেনীর পরশুরাম বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ ইসমাইল ও তাইজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পরশুরাম বাজারে উপজেলার সমাবেশস্থলে এই ঘটনা ঘটে।
আহত ও পরশুরাম থানা পুলিশ সূত্রে জানা যায় প্রতিবারের ন্যায় উপজেলায় বিএনপির সমাবেশ চলাকালে পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক হালিম গ্রুপের লোকজন সকাল থেকে মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন। সমাবেশ চলাকালে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আবু তালেব গ্রুপের লোকজন পরশুরাম পৌর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিতে চাইলে দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে হালিম গ্রুপের প্রায় ২০ জন আহত হয়।
পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম দৈনিক এবেলা’কে বলেন আমার সমর্থকরা অনেকেই চিথলিয়া ইউনিয়নের লোকজন তাই যে কোন অনুষ্ঠানে তালেব গ্রুপের লোকজন আমার সমর্থকদের উপর হামলা করে আমি এ বিষয়ে দলের শির্ষ নেতাদের কাছে বিচার প্রার্থনা করছি।
তিনি বলেন আহতদের মধ্যে মোহাম্মদ ইসমাইল, তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মোঃ সোহেল, মোহাম্মদ রাজু, ইসমাইল হোসেনকে পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

