অর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীর কৃষক দলের সভা জনসভায় রূপ, স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে-পরিবেশ মন্ত্রী

গোলাম এতেশামুল হক বিপ্লব

ফেনীর সোনাগাজীতে জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনের আলোচনা সভায় জনসভা রূপ নিয়েছে। সমাবেশ দেখে খোদ পরিবেশ মন্ত্রী নিজেই সন্তোষ প্রকাশ করেছেন। সভায় সবার বক্তব্য উঠে এসেছে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সবাই ছিল নির্যাতিত ও ত্যাগী।

রোববার ২৬ জুলাই বিকালে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এসময় তিনি বলেন বিএনপি একটি বড় দল, এতে মতপ্রার্থক্য থাকতে পারে। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দলীয প্রার্থীকে ভোট দিয়ে নিন্বাচিত করতে হবে। দেশের উন্নয়ন করতে হলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে হবে। মূল্যস্পিতি কমাতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে হবে। নদী ভাঙন রোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের চেষ্টা করা হচ্ছে। আগামী একনেকের সভায় ফাইল উঠানো হবে।
জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষক দল নেতা নুর করিম এবং সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দল নেতা শেখ আনোয়ার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *