জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

আ’লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের সমাবেশ ও চিত্র প্রদর্শনী

শহর প্রতিনিধি


ফেনী প্রতিনিধি ঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে ফেনী কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ ও পল্টন ট্রেজেটির চিত্র প্রদর্শনী করেছে। সোমবার দুপুরে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদু রহিমের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেন আমির ও কেন্দ্রীয় নেতা একেএম শামছুদ্দিন, নবনির্বাচিত আমীর মুফতি আবদুল হান্নান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য অধ্যাপক আবু ইউসুফ, নায়েবে আমীর শহর আমীর মো ইলিয়াস,ফেনী সদর আমীর নাদেরুজ্জামান, শিবিরের শহর শাখার সভাপতি শরিফুল ইসলাম, জেলার সভাপতি ইমাম হোসেন, শহর সেক্রেটারী ইঞ্জিনিয়ার নজরুল , সদর সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন,জামাত নেতা এড জামাল ও হারুন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন লগিবৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তারা সেদিন হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিলো। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। এরপর বিগত ১৬ বছর জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ শুরু করে। তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাঅল্লাহ।
বক্তারা বলেন শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ জানত না আগামীকাল শেখ মুজিবুর রহমানের পতন হবে। তেমনিভাবে ৫ আগস্টের আগেও শেখ হাসিনা জানত না তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তারা কত বড় সন্ত্রাসী, কত বড় গুন্ডা কত বড় লুটতরাজকারী তা দেশবাসী দেখেছে। একারণেই এদেশের মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচন দিয়ে এদেশকে অকার্যকর করে দিয়েছিল।’
বক্তারা বলেন আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড করেছিল তা পৃথিবীতে নজিরবিহীন। বর্তমান অন্তর্র্বতী সরকারকে সেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তারা সেদিন বাংলাদেশে হত্যার মহাউৎসব করেছিল। ১৬ বছর দেশ চালিয়ে দেশকে পঙ্গু করে দিয়েছে। এদেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবে। যে ছাত্রজনতা জীবন দিয়ে এদেশকে তাদের হাত থেকে উদ্ধার করেছে। আমরা তাদের সেই সম্মান ধরে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *