জাতীয়রাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

কোটা আন্দোলনে অংশগ্রহকারী ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

বিশেষ প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতারকৃত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত।

এছাড়া, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচজন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *