গ্রামের কৃষকদের দুয়ারে দুয়ারে ছুটছেন চেয়ারম্যান শুসেন
সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় গ্রামের কৃষক দের ধারে ধারে সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত কর্মসূচির আওতায় সকালে প্রতি দিনের মতো শশর্দী ইউনিয়ন ও পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন তিনি। এর আগে বুধবার বিকালে ফেনী সদর ও পৌর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের বর্ধিত সভায় যোগদেন তিনি এবং সন্ধ্যায় লেমুয়া ইউনিয়নের বর্ধিত সভা ও লেমুয়া বাজারে গণসংযোগ করেন তিনি। এতে নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একে শহীদ উল্ল্যাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোর্শেদা আক্তার অংশ নেন।
বুধবার সকালে কাজিরবাগ ইউনিয়নের বর্ধিত সভা ও কাজিরবাগ বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান এবং নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে ভোটারদের ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানান এবং বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন।
নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সকল প্রকার কাজ করার আহবান জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৩২ হাজার ৮০০ নারীকে নিয়ে উঠান বৈঠক করেছিলাম। সে নির্বাচনের আমেজ এখনও কাটেনি। জাতীয় নির্বাচনে মহিলারা যেভাবে সতস্ফূর্ত ভাবে ভোটকেন্দ্রে এসেছিল এ নির্বাচনেও সবাইকে ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে। তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করে মহিলাদের কেন্দ্রে নিয়ে আসতে মহিলা নেত্রীদের ভূমিকা রাখতে হবে। একই সাথে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করতে হবে। তিনি বলেন, ১২ইউনিয়নে ১২টি মহিলা সমাবেশ করা হবে, সেগুলোতে মহিলাদের নিয়ে আসতে কাজ করতে হবে। এ নির্বাচনকে উৎসবমুখর করতে যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি মহিলা নেত্রীদের ভূমিকা রাখার আহবান জানান তিনি। কারন এ নির্বাচন সফল হলে এর কৃত্রিত্ব পাবে আমাদের নেতা নিজাম উদ্দিন হাজারী। তিনি নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম বিকাম, ভাইরাস চেয়ারম্যান শহীদ খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল লিটন, যুবলীগের সাধারণ সম্পাদক নুরল আফসার লিটন প্রমুখ।

