ক্যাম্পাসজাতীয়

ফেনীর এক’শ স্কুল পুরস্কৃত

শহর প্রতিনিধি


ফেনী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে শতাধিক ইভেন্টে বিজয়ীদের মাঝে ট্রপি ও সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, নির্ধারিত সময়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ ও ৫০ তম গ্রীষ্মকালীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় শতাধিক ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোস্না আরা বেগম জুসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *